বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র সাতক্ষীরা আদালত চত্বর থেকে আ সা মী পা লা নো র ব্য র্থ চেষ্টা ডিবি গার্লস স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে মিনিট্রাকের চাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৬ আগস্ট ‘২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন ব্যাটারি চালিত ভ্যানে বাড়িতে ফেরার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত মিনিট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। মিনিট্রাকটির চালক কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। একই সঙ্গে ঘাতক মিনিট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘাতক মিনিট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!