শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

তালা প্রেসক্লাবের উদ্দ্যোগে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এসিল্যান্ডকে সংবর্ধনা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক সুলতানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১জানুয়ারী) সকালে তালা প্রেসক্লাবের উদ্দ্যোগে প্রেসক্লাব হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক মো. তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভমি) মো. তারেক সুলতান।

তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের পৃষ্টপোষক ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মেহেদী রাসেল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মাগুরা আইডিলয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জবুনেছা খানমসহ তালা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান পেশাগত দায়িত্ব পালন তালাবাসির সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, তালার রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বপরি উপজেলা সর্বস্তরের জনগণর সার্বিক সহযোগিতা পেলে তালা উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ও তালা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!