শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

দেবহাটার কোড়া গ্রামে বাড়িতে চু রি, নগদ টাকা ও  স্বর্ণালংকার লু ট

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামে আকবর আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (০৫ জুলাই ‘২৬) গভীর রাতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকাকালে চোরেরা বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সোমবার বাড়িতে ফিরে দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ভিড় জমে।
ভুক্তভোগী কোড়া গ্রামের নিয়ামুদ্দীনের ছেলে আকবর আলী জানান, চোরেরা তার পরিবারের সঞ্চিত নগদ ১৭ হাজার টাকা ও ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার, পানি উঠানো মটর, ১৭ পিচ বিদেশি শাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এতে তার পরিবারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে| তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয়রা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
খবর লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!