শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে এনসিপি’র বস্ত্র বিতরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে অসহায়, হতদরিদ্র শতাধিক ব্যাক্তিকে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে-২৬) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, শার্ট ও শিশুদের ফোরাক বিতরণ করা হয়। এনসিপির জেলা মুখ্য সংগঠক জাতীয় ছাত্র শক্তির মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব মোঃ আব্দুস সবুর। এছাড়াও উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক হাসিবুল হাসান রূমন, সদস্য সচিব বখতিয়ার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাজিম হোসেন, জেলা যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন শুরু হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারা সকলকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!