শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাজিদা হ ত্যা র চব্বিশ ঘন্টা না যেতেই পিতার মৃ ত্যু তে এলাকায় শোক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতাক্ষীরার কালিগঞ্জে সাজিদা’র দাফনের চব্বিশ ঘন্টা না হতেই বাবা’র মৃত্যু। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার কৃৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটেছে।

সরেজমিন সুত্রে জানাগেছে, গত ৮মে-২৬ তারিখে রাত আনুঃ ৯টার দিকে কুশুলিয়ার চন্ডিতলায় স্বামী মনিরুল ইসলামের বাড়িতেই মৃত্যু হয় দুই সন্তানের জননী সাজিদা খাতুন (৩২) এর। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে সাজিদার ভাই আব্দুল খালেক। থানা পুলিশ হত্যা মামলা নিতে গড়িমসি করায় ক্ষোভের সৃষ্টি হয় পিতা কেরামত আলী মোল্লাসহ স্বজনদের মাঝে। এরই মধ্যে মেয়ের মৃত্যু সইতে না পেরে সন্ধ্যায় নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে কেরামত মোল্লা। সেই থেকেই স্বজন আর এলাকাবাসীর আহাজারিতে যেনো আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

সাজিদার বড় ভাই আব্দুল মালেক, ছোট ভাই আব্দুল খালেক, বোন সাবিনা খাতুন ও প্রতিবেশি রবিউল ইসলাম জানান, মেয়ের শোকে এবং মেয়ের রেখে যাওয়া দুই শিশু সন্তানের চিন্তায় স্ট্রোক করে কেরামত মোল্লার মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে তিনি মেয়ে হত্যার বিচার চেয়ে আহাজারি করতে থাকে। থানকর ওসি’র আচারণ নিয়ে নজনজন প্রশ্ন তোলেন তিনি।

এদিকে মৃত্যুর খবর ঘটনাস্থলে আসেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক মোশারাফ হোসেন চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার ইব্রাহীম বাহারী, ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তাদের দাবী সাজিদা হত্যার বিচার যেনো হয়। উল্লেখ্য যে, ময়না তদন্ত শেষে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় রঘুনাথপর পিত্রালয়ে দাফন সম্পন্ন হয় হতভাগ্য সাজিদা’র।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!