রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইন্ডি ও গ্রীনম্যানের যৌথ উদ্যোগে তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন দ্বাদশ বারের মতো সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু  সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তবচিত্র উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি রেজাউল, সম্পাদক সজীব  সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার তালায় “সমাজ উন্নয়ন ও আর্তমানবতার সেবা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোকিত যুব সংঘ’।

বৃহস্পতিবার (১৯ মার্চ ‘২৬) তালা উপজেলার রহিমাবাদ আদর্শ গ্রামে মোতাহিরুল হক ফুয়াদ এর সভাপতিত্বে এনামুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের এস ভিপি ও ম্যানেজার তাদেরকে অন্তরের ইঞ্জিঃ মোঃ ইদ্রিস আলী।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাফেজ আজিজুর রহমান,আদর্শ গ্রামের উপদেষ্টা সাইদুর রহমান সাইদ,মাষ্টার শেখ শফিউর রহমান, আয়ুব হোসেন,সাংবাদিক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহিরুল হক শাহিন, মাষ্টার মাহাবুবুর রহমান,ডাঃ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন,রাজিন শেখ,মোস্তাফিজুর রহমান,আজমুল হেসেন,রুবেল ইসলাম,ফিরোজ হোসেন,রানা,মেহরাব হোসেন,তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম সহ রহিমাবাদ এলাকায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

উপহার পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘আলোকিত যুব সংঘ’ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!