শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত  

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে  শনিবার (২৮ ফেব্রুয়ারি ‘২৬) ১০ রমজান  ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সুসজ্জিত মনোরম পরিবেশে প্যান্ডেলে  প্রায় তিন শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ন  সম্পাদক এবং ইফতার কমিটির আহ্বায়ক  এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ  শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ  আনোয়ার হোসেন, বিজিবি কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ হোসাইন আহমেদ গোলাম, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান,  জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডক্টর মিজানুর রহমান,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা কলেজের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সুধিবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম সহ অন্যান্য সামাজিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর,ইফতার অনুষ্ঠানে ইফতার কমিটির সদস্যবৃন্দ ও মেহমানদারী ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী সাজানো ও পরিবেশন করা হয়।  ইফতার ও নামাজের পরে অতিথিরা কালিগঞ্জ প্রেসক্লাবে এক চা চক্করে মিলিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!