সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার (০১ ফেব্রুয়ারি ‘২৬) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সোমবর (০২ ফেব্রুয়ারি ‘২৬) আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার দশালিয়া গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনর মোল্লা (৪৪), একই গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও ৪নং কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসিএফ এর নেতৃত্বে বিশেষ টিম রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত নৌকাসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, নির্দিষ্ট মৌসুম ও অনুমতি ব্যতীত সুন্দরবনে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!