সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ৭ হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বন বিভাগ। শনিবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় থেকে থানা পুলিশের সহযোগিতায় একটি ট্রাক থেকে ২১৩ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার ওজন ৭ হাজার ৫শত কেজি। এসময় শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটিকেও জব্দ করা হয়। জব্দকৃত শামুক-ঝিনুক রবিবার (১ফেব্রুয়ারি ‘২৬) সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতা শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটি আটকিয়ে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ফজলুল হক বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শামুক ও ঝিনুক আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বন আদালতের আদেশে জব্দকৃত ৭৫০০ কেজি শামুক-ঝিনুক সকলের উপস্থিতিতে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!