বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়নের বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী ‘২৬) সখিপুর মোড়ে এ সভার আয়োজনে করা হয়। এতে সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ), সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, নওয়াপাড়া ইউনিয়ন সেক্রেটারী রাজিব হোসেন রাজু, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, জাকির হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, মহিলা দলের সভানেত্রী বিউটি পারভীন, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সভাপতি সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলার জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হুদা রুন্টি, সাবেক সদস্য সচিব শিমুল হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন,“সাতক্ষীরা-২ আসনের জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতেই ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।” জনগণের ভোটেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।” কারোর কথায় বিভ্রান্ত না হয়ে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে আগে আগে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতা গঠন করলে প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও উল্লেখ করেন সংসদ সদস্য প্রার্থী। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে আড়াই হাজার টাকা সহায়তা পাবেন। এতে পরিবারগুলো তাদের মাসের খরচ মেটাতে পারবেন বলেও জানান তিনি

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!