সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরায় মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ‘২৬) সকাল ৮টার দিকে সাতক্ষীর সদরের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) ও তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

তেঁতুলডাঙা গ্রামের আবু মুছার ছেলে আবু সাঈদ জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে নিজস্ব মৎস্য ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো খেত বাঁচতে তাদের গ্রামের মুহিউস সুন্নাহ কারীমিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মনিরুল ইসলাম বেড়িবাঁধের চারপাশে বৈদ্যুতিক তার টানান। শনিবার সকাল ৮টার দিকে মনিরুল ইসলাম তাদের ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো তুলছিলেন। টমেটো তোলার একপর্যায়ে তিনি পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘেরের আব্দুর রহমান সবুজ ছুঁটে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। একপর্যায়ে তিনি(সাঈদ) ছুঁটে এসে বাঁশ দিয়ে তারে আঘাত করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই সবুজ ও মনিরুল মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

নিহত সবুজের মা মমতাজ বেগম ও মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবাারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!