শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিন : কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, যতই দিন যাচ্ছে ধানের শীষের ভোট বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ‘২৬) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, জামায়াত যখন দেখেছে এ আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করে একজনকে ফুটবল মার্কা দিয়ে এখানে ছেড়েছে, যদি কিছু ভোট কেটে দিয়ে তাদের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করা যায়। আপনারা দেখেছেন তাদের দলের আইনজীবী শিশির মনির উকালতি করে ওই ফুটবলকে ফেরত এনেছেন কোর্ট থেকে।

আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুণ।

শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টুর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট গোলাম গণি দুদু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্না প্রমুখ।

এসময় শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!