শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল, ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রতাপনগরের সর্বশেষ প্রান্ত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, যেভাবে দেবহাটা ও কাগঞ্জের উন্নয়ন করেছি, সেই অভিজ্ঞতা দিয়ে প্রতাপনগরের প্রতিটি রাস্তা পিচ ঢালাই করা হবে। বাঁশের সাঁকোর স্থলে বড় ব্রিজ নির্মাণ করা হবে, এবং ৩১ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতাপনগরে স্থাপন করব ইনশাআল্লাহ। এছাড়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ‘২৬) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দীন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নারী উন্নয়নের জন্য বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু থাকবে, যা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, স্বাবলম্বী পরিবার গঠন করবে এবং দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে। প্রতিমাসে ২,০০০–২,৫০০ টাকা সহায়তা, দরিদ্রতা বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারীর স্বাবলম্বী হওয়া নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম আক্তারুজ্জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিসমাতুজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, কারিমুজ্জামান ও আলমগীর হোসেন মল্লিক, সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!