সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরা মেডিকেল কলেজে ব্রেস্ট ও জরায়ুমুখ ক্যানসার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্রেস্ট ও জরায়ুমুখ ক্যানসার  প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি ‘২৬)  সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কানাডার ডালহাউসি ইউনিভার্সিটির প্রফেসর ও রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ মহিউদ্দিন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আরিফ আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. কামরুন নাহার শিউল, কানাডা প্রবাসী ফ্যামিলি ফিজিসিয়ান ডা. সৈয়দা মুনজীবা শর্মীন নুর, সাতক্ষীরা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শরীফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক প্রফেসর ও রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশে ব্র্রেস্ট ক্যানসারের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ কারণ, প্রাথমিক লক্ষণ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তিনি নারীদের মধ্যে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ম্যামোগ্রাম করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ডা. মহিউদ্দিন উল্লেখ করেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজে বর্তমানে ম্যামোগ্রাম মেশিন না থাকলেও ভবিষ্যতে এ ধরনের অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা চালু করা অত্যন্ত জরুরি।

সভায় জরায়ুমুখ ক্যানসার বিষয়ে প্রফেসর ডা. কামরুন নাহার শিউলী এইচপিভি  ভাইরাসের ভূমিকা ব্যাখ্যা করে বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। তিনি কিশোরী ও তরুণীদের নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্ক্রিনিং করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে কানাডা প্রবাসী ডা. সৈয়দা মুনজীবা শর্মীন নুর ক্যানসার স্ক্রিনিংয়ে জেনারেল প্র্যাকটিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। বিশেষ করে জরায়ুমুখ ক্যানসার, কোলন ক্যানসার ও প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে পারিবারিক চিকিৎসকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রফেসর শরীফুল ইসলাম এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে সময়োপযোগী ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট, মেডিকেল অফিসার, ইন্টার্ন ডাক্তার এবং বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট  ডা. কানিজ ফাতেমা ডিনা। তাঁর দক্ষ সঞ্চালনায় আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী আরিফ আহম্মেদ আশ্বাস দেন যে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কলেজে ম্যামোগ্রাম মেশিন স্থাপনের উদ্যোগ নেবেন। তিনি সভায় উপস্থিত সকল বক্তা ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!