সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

দেবহাটার সুবর্ণাবাদে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ এলাকায় সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ‘২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের চত্বরে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকরা। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!