শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী, ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৯

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে তিনি ছাড়াও বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্র্ত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান,জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!