সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্যে গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমান (৬৯)-এর জানাজা নামাজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ‘২৬) বাদ আসর শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, দেশবরেণ্য বক্তা হাফেজ রফিকুল ইসলাম, মরহুমের ভাই মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কবির হোসেনসহ অন্যান্যরা। তারা মরহুমের দ্বীনি জীবন, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন ১ নম্বর শাল্যে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!