বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারী ‘২৬) সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপির প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরা জেলা সেক্রেটারী কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদী।

সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা মৎস্য দলের সভাপতি মোনাজাত আলী গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফিসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

শোকসভা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!