বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ টাকা ও ত্রাণ দিয়েছে সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) এর আওতায় তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের উক্ত সহায়তা প্রদান করা হয়। অত্র ইউনিয়নে ৫১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লক্ষ টাকা, ২৯০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২৫ কেজি চিকন মিনিকেট চাল, ৩ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশিুরির ডাল, ২ কেজি চিনি ও ১ কেজি লবন প্রদান করা হয়। এছাড়াও উক্ত ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে শিরাশুনী, সুভাষিনী ও লক্ষণপুর গ্রামে ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এরই আওতবায় গত বৃহস্পতিবার (১ জানুয়ানী- ২০২৬ খ্রিঃ) প্রকল্পের সহায়তা বিতরণ অনুষ্ঠান সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে অণুষ্ঠিত হয়।

সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অশোক কুমার ও মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) সুনন্দা ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!