শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার ১১৭ নম্বর তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুপদ বাছাড় ২০২৩ সালের ১১ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও অভিযোগনামা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত চলাকালে গুরুপদ বাছাড় তদন্তানুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনসহ কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে গুরুপদ বাছাড়ের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত প্রতিবেদন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

সব দিক বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী গুরুপদ বাছাড়কে ২০২৩ সালের ১১ জুলাই থেকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ‘২৫) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!