শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন নির্বাচনী জনসভায় বলেছেন, আশাশুনি উপজেলার সব থেকে বড় সমস্যা টেকসই বেঁড়িবাধ। এই কোস্টাল অঞ্চলে টেকসই বেঁড়িবাধ না থাকায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি ঢুকে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নষ্ট হয়ে , ঘের ভেড়ির ক্ষতি হয়ে আপনাদেরকে সর্বস্বান্ত করে দেয়। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার সকল ভেঁড়িবাধ টেকসই ভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করব। অবৈধ খাল দখলমুক্ত করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, সুপ্রিয় পানির ব্যবস্থা করব।

রবিবার (১৪ ডিসেম্বর ‘২৫) গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালী মন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন,
জামায়াত বাংদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা বিশ্বাসঘাতক। যারা স্বাধীনতার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট করেছে, অসংখ্য মা-বোনের সম্ভ্রম হরন করেছে, শরণার্থী হতে বাধ্য করেছে। জামায়াত রাজাকার, আলবদর তারা কোন মুখে এখন আপনাদের কাছে ভোট চাইতে আসে?।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সমাজ সেবক মজিদ সরদার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, বদরুল ফকির, কামরুল ইসলাম মোড়ল, আলিম গাজী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!