সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

দেবহাটায় ইনক্লুসিভ মেডিকেল ক্যাম্প সম্পন্ন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে দিনব্যাপী ইনক্লুসিভ মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর ‘২৫) উপজেলার হাদিপুরে ডিআরআরএ এর আঞ্চলিক কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এর সহযোগিতায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দিপন বিশ্বাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, আরআরএ এর চিপ অপরেটিং অফিসার রওনক হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরআরএ এর টেকনিক্যাল কো-অডিনেটর দেবেশ দাস।

এসময় প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, উপকাভোগী প্রতিবন্ধী শিশু ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। ক্যাম্পটিতে চিকিৎসাসেবা প্রদান করেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ূন কবির, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মেহেদী হাসান ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের শ্রেণিভেদে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদেরকে মুল ধারায় আনতে হবে। প্রতিবন্ধীদের অনেক মেধা আছে, আমরা তাদের কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে। সঠিক পরিচর্যা ও শিক্ষা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরআরএ এর এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!