মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা (১০–১১ নভেম্বর ২০২৫) এ অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও গাবুরা ইউনিয়ন পরিষদের ৩০ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়নকে আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ এবং বার্ষিক বাজেট প্রণয়নের ব্যবহারিক দিকসমূহে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!