সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

দেবহাটার নওয়াপাড়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (৮ নভেম্বর ‘২৫) ৭নং ওয়ার্ড জামায়াতের সার্বিক ব্যবস্থাপনায় ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধনীয় মেডিকেল ক্যাম্পে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাাদক মাওলানা মহিববুল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার।

বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এনামুল কবির বকুল, ৭নং  ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি শাহিনুজ্জামান। উপস্থিত থেকে ক্যাম্পে রুগি দেখেন গাইনী বিষয়ে অভিজ্ঞ ডাক্তার শারমিন সুলতানা, মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেন্টিস্ট মোহাম্মদ মেহেদী হাসান।

দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার কয়েকশত গরীব, অসহায় রুগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, নওয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গ্রামীন রাস্তা সংস্কার, গরীব রুগিদের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের গৃহনির্মান সহায়তা সহ নানা ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!