মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন :সভাপতি রিপন, সম্পাদক সাহেব আলী ও সাংগঠনিক বুলবুল

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর’২৫) বিকেলে শহরের ইটাগাছাস্থ তিতু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬ টায় জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা কমিটি গঠন উপলক্ষে সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন, সভাপতি পদে হাসান শাহরিয়ার রিপনের বিপরীতে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে এসএম সাহেব আলী, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম ও লালটু  মনোনয়নপত্র ক্রয় করেন। ব্যালাটের মাধ্যমে এই নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে এস এম সাহেব আলী সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহমুদুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছে।

জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!