সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ‘২৫) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলথ এডুকেশনের ডেপুটি সেক্রেটারি মো. শওকত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সেন্টার ফর জেন্ডার এন্ড ওমেনস হেলথ রিচার্স ডাইরেক্টর প্রফেসর ডা. ফারিহা হোসেন, এক্স সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডা. এজিএম ডা. মাসহুকুর রহমান, ফরেনসিক মেডিকেল এবং টক্সিকলোজি এক্স বিভাগীয় প্রধান প্রফেসর এ এম সেলিম রেজা, ডা. জয়নুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার প্রমুখ। জিবিভি সারভাইভারদের জন্য আপডেট করা প্রোটোকলের উপর ধারনা, অডিও ভিজুয়াল কনটেন্ট সমৃদ্ধ ওয়েব-বেজড মডিউলের উপর আলোচনা করে তা ব্যবহারে উৎসাহিত করা ও এই পরিষেবা বিধান হিসাবে জিবিভি ওঠো প্রোটোকলের জন্য আইনী নির্দেশাবলী সম্পর্কে ধারণা প্রদান করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!