বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল

সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খলিল মোল্লা (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ‘২৫) রাত ১১ টার দিকে সুন্দরবনের ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে তার মৃত্যু হয়। তবে বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।
মৃত জেলে খলিল মোল্লা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
মৃতের স্বজনরা জানান , গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে খলিল মোল্লা, আল আমিন মোড়ল ও নূর হোসেন নৌকা নিয়ে কাঁকড়া ধরার জন্য ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে প্রবেশ করেন। রবিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে খলিল মোল্লা মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার ভোর ৪টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। সোমবার আসরের নামাজের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার সঙ্গী আলামিন মোড়ল জানান, জাল বেয়ে মাছ ধরে রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আর খলিল চাচা বসে টচলাইটে ব্যাটারি লাগাচ্ছিলো। হটাৎ আমার পিঠে থাকা মোতন মারে তখন আমি উঠে দেখি চাচা ছটফট করছে। সাথে সাথে আমি নূর হোসেন চাচাকে ডেকে চাচাকে ধরে বসাই তারপরেই চাচা মারা যায়।
বন বিভাগের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!