রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

তালায় ১২ ফুট লম্বা গাছে বেগুন ধরেছে!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে প্রায় ১২ ফুট লম্বা একটি বেগুন গাছ হয়েছে। গাছে অনেকগুলো বেগুনও ধরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রতিদিন অসংখ্য নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, জয়নুদ্দীন সরদার নামে স্থানীয় এক মুদি দোকানদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে এই বেগুন গাছটি লাগান। এটি স্থানীয় শয়লা জাতের বেগুন। দিন যতই পার হচ্ছে ঐ বেগুন গাছটি ততই বেড়ে উঠছে। বর্তমানে গাছে ২০/২৫টি বেগুন ঝুলছে। বেগুন তুলতে ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি। তবে এই ধরনের লম্বা বেগুন গাছ কোথাও আছে কিনা স্থানীয় কারো জানা নেই।
এই বিষয়ে মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার জানান, গাছটি প্রায় ১৪ মাস আগে তিনি লাগিয়েছিলেন। কিন্তু গাছটি যে এত লম্বা হবে তা তিনি নিজেও ভাবেননি। এখন পর্যন্ত তিনি ৪/৫ কেজি বেগুন তুলেছেন। এই বেগুন খেতে খুবই সুস্বাদু বলে জানান তিনি।

স্থানীয় শিক্ষক কামরুল ইসলাম জানান, আমার বাড়ি এই গ্রামে। এত লম্বা বেগুণ গাছ তিনি আগে কখনো দেখেননি। এই বেগুন গাছ দেখতে প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি শয়লা নামের স্থানীয় একটি জাতের বেগুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!