শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলারোয়ায় যুব জামায়াত নেতার মৃ”ত্যু 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
বিদ্যুৎস্পৃষ্টে যুব আল মামুন গাজী (৩২) নামের এক যুব জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর ‘২৫) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতিপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি ছিলেন।
মৃতের স্বজনরা জানান, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তাঁর শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন।তবে ততক্ষণে আল মামুন মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা আহাজারি করছেন।
কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!