সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

করোনা আপডেট: সাতক্ষীরায় নতুন করে ৩১জনসহ মোট আক্রান্ত ২৭১

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী, পল্লী বিদ্যুৎ কর্মীসহ আরো ৩১জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনাম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রীতা রানী মন্ডল, একই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী মাহমুদ, গীতা রানী সরকার, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান কিশোর কুমার কর্মকার, পল্লী বিদ্যুৎ কর্মী ইমদাদুল হক।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!