রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

বেতনা নদীর নবজন্মে সাতক্ষীরায় জলবদ্ধতা মুক্ত কৃষি বিপ্লব

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার অববাহিকায় বেতনা নদী খনন ও সংযোগ খাল পুনরুদ্ধারেএক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছে। ফলে বেতনা অববাহিকায় নিরব কৃষি বিপ্লবে আত্মহারা নদী বেষ্টিত এলাকার মানুষ। জেলার তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি-এই পাঁচ উপজেলার প্রায় ১৪ লক্ষ মানুষ দীর্ঘদিনের জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়ে পেয়েছে কৃষি ও জীবিকার নবজীবন।

২০০০ সালের পর দখল ও দূষণে মৃতপ্রায় বেতনা নদীকে ২০২১ সালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫০ কোটি টাকার ব্যায়ে খননে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে বেতনা। ২৫০ কিলোমিটার সংযোগ খাল খনন সহ বেতনা নদীর ৪৫ কিলোমিটার ও মরিচ্চাপ নদীর ৩৫.৫ কিলোমিটার খননে নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে, যার সুফল মিলেছে চলতি বর্ষা মৌসুমেই।

সাতক্ষীরা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, এ বছর সাতক্ষীরায় চলতি বর্ষা মৌসুমে ১৬৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৭৬ মিলিমিটার বেশি। গত বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয়েছিল এ জেলায় ১১১৫ মিলিমিটার।অথচ এবার কোনো গ্রাম তলিয়ে যায়নি, ফসলের মাঠ রক্ষা পেয়েছে, মাছের ঘের ভেসে যায়নি। বরং ধান, পাট, কুল, আমসহ নানা ফসলের মাঠে ফিরেছে হাসি, মাছের খামারে ফিরেছে স্বপ্ন।

তালা উপজেলার তৈলকুপী গ্রামের কৃষক আব্দুল কাদের সরদার জানান, এবার ঘের তলিয়ে যায়নি। ৫ বিঘা জমির ঘেরের বেঁড়িতে লাগানো সবজি থেকে প্রতি সপ্তাহে আয় হচ্ছে ১৫-১৮ হাজার টাকা, আর বাগদা চিংড়ি বিক্রি করছি ১০ হাজার টাকার মতো। এমন স্বাবলম্বী কৃষকের সংখ্যা হাজার হাজার, যারা জেলার অর্থনীতিকে শক্ত ভিত দিচ্ছেন।

সাতক্ষীরা পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, খনন কাজ শেষ হওয়ার আগেই মানুষ সুফল পাচ্ছে-এটাই আমাদের বড় অর্জন। পলি ব্যবস্থাপনার মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা ও জনগণের সচেতনতা নিশ্চিত করতে পারলেই এই সফলতা স্থায়ী হবে।

২০২৩ সালের শুমারী অনুযায়ী,বেতনা নদীর অববাহিকার ৫ উপজেলার সরাসরি উপকারভোগীর সংখ্যা ১৩,৯২,৮১৬ জন। শুধু জলাবদ্ধতা নয়, নদী খননের ফলে সৃষ্টি হয়েছে মিষ্টি পানির আঁধার, যা শুষ্ক মৌসুমে সেচের অন্যতম উৎস হয়ে উঠবে। ফল, মাছ সবজি ও অর্থকরী ফসল উৎপাদনে ইতিমধ্যেই যে বিপ্লব সূচিত হয়েছে, তা অব্যাহত থাকলে সাতক্ষীরায় কৃষি হবে আত্মনির্ভরতার প্রতীক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!