শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

খাদেম মৌ: আনছার উদ্দিন’র মৃত্যুতে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫৮৯ বার পড়া হয়েছে

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকাল ০৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন একজন পরহেজগার ও লোভ-লালসাহীন মানুষ ছিলেন।

তিনি তার জীবদ্দশায় পীর কেবলার আদর্শ ধারণ ও লালন করে গেছেন এবং তার নিজের জীবনকে আত্মমানবতার সেবায় ব্যয় করে গেছেন। মহান আল্লাহর কাছে খাদেম সাহেবের জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, কার্যকরী সদস্য মোহাম্মদ আবু সায়ীদ ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দ।

এদিকে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!