রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা ও সর্পদেবী মা মনসা পুজা: হচ্ছে না ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মা মনসা পূজা।

বুধবার (১৭ সেপ্টেম্বর ‘২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত  শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মনসাতলা মন্দির কমিটির আয়োজনে এ পুজা অনুষ্ঠিত হয়।

পুজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পুজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে সাতক্ষীরা ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। ফলে হচ্ছে না ঐতিহ্যবাহী গুড়পুকর মেলা।

এদিকে সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জাতীয়ভাবে যে কোন মেলা নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!