বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

ঘুম পেরিয়ে জীবন -কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ঘুম পেরিয়ে জীবন

একদিন সকালে ঘুম ভাঙবে না আমার,
লোকে বলবে, আমি নেই।
আমি থাকবো হয়তো একফালি ঘাসের নিচে,
যেখানে একটা পাখি বসে গান গায়—
সে জানবে না আমি মানুষ ছিলাম;
ভাববে, আমি আর সে—একই প্রজাতির দুই ব্যথা।

ঘাস বলবে, “তোমরা যারা আমার বুক চিরে চলে যাও,
ভেবো না আমি কেবল নিস্প্রাণ সবুজ।
আমিও তোমাদের মতো,
আমার রক্ত সবুজ বলে কি আমি তোমাদের চেয়ে আলাদা?”

একদিন আকাশ আসবে নিচে,
তার হারানো নীল খুঁজতে,
সে দেখবে আমরা সবাই
এক একটা ছায়া হয়ে ঘুমিয়ে আছি
কোনো নাম বা ধর্ম ছাড়াই।

তখন কবরের পাশে দাঁড়িয়ে কেউ বলবে না—
কে হিন্দু, কে মুসলমান,
কে ছোট, কে বড়,
সবার গলায় তখন একই রকম নিঃশব্দতা—
সেই নীরবতাই পৃথিবীর সবচেয়ে সত্য গান।

তারারা খসে পড়বে না আকাশে,
খসে পড়বে আমাদের চোখে।
একটা মুখ জ্বলবে অন্ধকারে—
সে মুখ কারো নয়,
সে মুখ কেবল একটি প্রাণের মুখ।

একদিন পৃথিবী থেমে যাবে একটু,
সবাই দেখবে—
জীবনের সব দ্বন্দ্ব, ধর্ম, ভাষা
মাটির নিচে এসে
এক কথায় দাঁড়িয়েছে:
“প্রাণ শুধু প্রাণ—তাকে আলাদা করা যায় না।”

আর তখন,
আমরা যারা এক জীবনে এক হতে পারিনি,
তারা মৃত্যুর ঘুম থেকে উঠে
এক নতুন ভোরে
একটা জীবন হয়ে জেগে উঠবো—
অলৌকিক নয়,
শুধু মানুষ হয়ে।

১১ জুন, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!