শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

পাইকগাছার কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের সভায় সার্বিক উন্নয়নের মাস্টারপ্ল্যান প্রণয়ন 

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের কনফারেন্স কক্ষে কলেজের অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
পর্যালোচনাকালে দেখা যায় বিগত ১৬ বছর যাবত কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামীলীগের দূর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল‍্যাবরেটরী, হোস্টেল, ক্লাস রুম, অভ‍্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন‍্যদশায়।
এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যান ফান্ড’ সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীত করন এবং সমাজ কর্ম বিষয় অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটিকে সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মোঃ শফিউল আযম, শারমিন সুলতানা, আকরাম হোসেন জোয়াদ্দার, শিরিন সুলতানা, আব্দুল কুদ্দুস, সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জি, এম, আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা, এডভোকেট আব্দুল হক এসকেন্দার, আবুল কাশেম হাজরা, যুবদল নেতা আবুল হোসেন, ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষ ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এদিকে কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভায় কপিলমুনি কলেজ উন্নয়নকল্পে পরিচালনা পরিষদের প্রাক্তন ছাত্র-ছাত্রীও বিশিষ্টজনদের নিয়ে  কপিলমুনি কলেজ উন্নয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও অবৈধ ভোটের পতিত এমপি নুরুল হক এর নামে কলেজের মাঠের নামকরণ বাতিল করে কপিলমুনি কলেজ মাঠ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!