সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

পাটকেলঘাটা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির কারখানা গড়ে তোলার অভিযোগে র‌্যাবের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২ জুন ‘২৫) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে সাতক্ষীরা র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্বে দেন সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম পলাশ আহমেদ, সাতক্ষীরা র‌্যাব -৬ এর সিনিয়র এএসপি যায়নুদ্দীন জিয়াদসহ র‌্যাব সদস্যরা।

র‌্যাব কর্মকর্তা যায়নুদ্দীন জিহাদ জানান, ঈদ উল আযাহা উপলক্ষে খাদ্য ভেজালসহ জানমালের নিরাপত্তা রক্ষায় অভিযান চালিয়ে আসছে র‌্যাব। তারই অংশ হিসাবে পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার পাশে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে প্রতিষ্ঠানের মালিক শিবুপদ ঘোষকে ২০ হাজার টাকার জরিমান প্রদান করেন নির্বাহী ম্যাজিট্রেড এস এম পলাশ আহমেদ। একই সাথে তাকে সর্তক করে দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!