শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

নলতা পাক রওজা শরীফের খাদেম মৌ: আনছার উদ্দিন’র মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫২৯ বার পড়া হয়েছে

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর সাতক্ষীরার কালিগঞ্জ নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মঙ্গলবার বিকাল ০৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন মৃত্যুতে এমপি রবি বলেন, ‘খাদেম সাহেব একজন খুবই ভাল মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই ভালবাসতেন। তিনি একজন বরেণ্য খাদেম ও ভাল মানুষ ছিলেন। মহান আল্লাহ যেন খাদেম সাহেবকে জান্নাতবাসী করেন।

এদিকে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!