শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

কালিগঞ্জে ডাম্পারের ছড়ানো মাটিতে দুর্ঘটনার ফাঁদে জনপদ দ্রুত পদক্ষেপের দাবি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী সড়ক যেনো মরণফাঁদে পরিণত হয়েছে। অবৈধভাবে চলাচলকারী মাটিবাহী ডাম্পার থেকে পড়া মাটি সামান্য বৃষ্টিতে পরিণত হচ্ছে কাঁদায়। ফলে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত পিচ্ছিল ও দুর্ঘটনাপ্রবণ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই কোনো না কোনো যানবাহন কাঁদায় আটকে পড়ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই পরিস্থিতি যেন নিয়মিত এক ভোগান্তির নাম। এ বিষয়ে মাটি বহনকারী ডাম্পার চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৮ মে ‘২৫) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চৌমুহনী সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই এই কাদা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। স্কুল- কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ মানুষরাও পড়ছেন বিপাকে। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যেন এই জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!