রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন

তালা মেলে চাষের উপর কর্মশালা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (১৩ মে’২৫) সকাল মেলে চাষের পর গবেষণা কর্ম ও এর সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ফলাফল অত্রাঞ্চলের জনগোষ্ঠির মাঝে ছড়িয়ে দেবার নিমিত্তে অংশীজনদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতাসংস্থা বিএমজেড-পিটি, এডিএইচ ও মাল্টিজারইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে রিসার্স ফাইন্ডিংস্ উপস্থাপনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াসিন আলী ও প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।

মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটিপ্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ্যাড. মোঃ মহিউদ্দিন মোল্যার পরিচালনায় কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়,খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খলিলনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, তালা প্রেসক্লাবের সভাপতি জনাব এমএ হাকিম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, আকবর হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারি ইমামুল হোসেন বাপ্পী, প্রকল্প উপকারভোগী তপতি সরকার ও হেমলিকা মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, মুক্তি ফাউন্ডেশন ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় এর পার্টনারশীপে এ গবেষণা কর্ম বারিসার্স স্টাডিস সম্পাদিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!