শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরায় যাত্রা ফেডারেশন’র ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাংলাদেশ যাত্রা ফেডারেশন’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশ টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহিদুল ইসলামের পরিচালনায় যাত্রা ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এম এ সালামসহ শ্যাম কান্তি মন্ডল, এম এ হামিদ, ফারুক হোসেন গাজী, স্বপন কুমার মন্ডল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!