বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আলোচনা সভা 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মহান ১লা মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে ‘২৫) বিকালে জেলা শাখার অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাগফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, কেন্দ্রীয় জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, কোষাধক্ষ মো. আশরাফ আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, যুব সংগতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ হোসেন টুটুল ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু প্রমুখ। 
এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াছিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!