বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ এল. এ চেক পেয়ে উচ্ছসিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

“টেকেরহাট – গোপালগঞ্জ (হরিদাসপুর) – মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প” – এ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের অনুকূলে এল. এ চেক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ‘২৫) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদার সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের এল. এ শাখা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুকসুদপুরের জলিরপাড় এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদারের হাতে ১১,২৫,৫৫৮.৩৩/ (এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তেত্রিশ পয়সা) এর চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

এদিকে বিনা হয়রানিতে ও দ্রুত সময়ে অধিকগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিক সন্তোষ তালুকদার হাতে চেক পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!