শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের নতুন ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে নতুন ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ০৯টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুছ আলী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ, সিডিও সহ-সভাপতি আরিফুর রহমান, ক্যাসিয়ার রোজিনা খাতুন, সদস্য হীরা, সাইদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে এলিনার বাড়ি হতে সেলিম এর বাড়ি পর্যন্ত ৫৭৫ ফুট নতুন ড্রেণ সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৫১ হাজার ২শ’৫০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ ড্রেণটি নির্মাণ হলে ঐ এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় পথচারী ও এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে। এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ ড্রেণটি নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলর ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!