রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাংবাদিক সমিতি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ‘২৫) বিকাল ৫ টায় কালিগঞ্জ ডাকবাংলা মোড়স্থ সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আল নূর আহমেদ ইমন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমির হামজা।

বিশেষ অতিথি কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লা ইব্রাহিম, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ খায়রুল ইসলাম, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম , উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক শেখ খায়রুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমির হামজা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, প্রত্যয় আইডিয়াল স্কুলের কমিটির সভাপতি আকবর হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, প্রভাত সংস্থার পরিচালক এবাদুল ইসলাম, কালিগঞ্জ আঁখি ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী সাংবাদিক ডা শফিকুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মহসিন, সদস্য আনারুল ইসলাম, পল্টু, মনিমালা গাইন, সাংবাদিক আবুল কালাম বিন আকবর, মো: ফজলুর রহমান, তাপস কুমার, আলমগীর হোসেন, শিমুল হোসেন, মারুফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি , রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!