বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

একটা বয়সের পর- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

একটা বয়সের পর

একটা বয়সের পর,
ভালোবাসা মানে চিঠির মলাট ছেঁড়া শব্দ নয়,
হাতের তালুতে লেখা নামের আদ্যক্ষর নয়,
ভালোবাসা মানে হয়ে যায়—
একটা লম্বা নিঃশ্বাস,
এক কাপ নীরব চা,
একটা চুলে জড়ানো আঙুলের ছোঁয়া!

একটা বয়সের পর,
সম্পর্ক মানে আর ফুলের গন্ধ থাকে না,
থাকে গ্যাসের চুলায় চাপানো হাঁড়ির শব্দ,
দরজার ওপাশে অপেক্ষার ছায়া,
রাতবিরেতে মাথায় হাত বুলিয়ে দেওয়া অভ্যাস!

তখন আর “ভালোবাসি” বলা লাগে না,
যখন ফোনের ওপাশ থেকে বলা হয়,
“বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়েছ তো?”
অথবা—
“রাস্তাটা ফাঁকা, একটু সাবধানে চলো!”

একটা বয়সের পর,
ঝগড়ার মানে আর অভিমানের নাটক থাকে না,
থাকে ভাতের হাঁড়িতে চামচের বাড়ি,
থাকে নিরবতা, থাকে অপেক্ষা,
আর থাকে দরজার ফাঁক দিয়ে উঁকি মারা চোখ!

একটা বয়সের পর,
রোমাঞ্চের মানে আর
হাত ধরাধরি করে শহর দৌড়ানো নয়,
বরং দুপুরের আলসেমিতে
একটা চাদর গায়ে জড়িয়ে
একসাথে একটা বই পড়া!

একটা বয়সের পর,
নতুন প্রেম আসে না,
পুরনো মানুষটাই হয়ে ওঠে
নতুন এক পৃথিবী—
যার আলো, যার ছায়া,
যার ধুলোবালির মধ্যেই
একটা জীবন ঘুরে বেড়ায়!

একটা বয়সের পর,
আইনের চুক্তিতে পাওয়া মানুষকে
কেমন যেন পর পর বলে মনে হয়,
চুক্তিহীন স্বার্থহীন ভিন্ন মানুষটাকে
খোঁজ করতে করতে ক্লান্ত হয় মন!

একটা বয়সের পর,
ভালোবাসা মানে শুধু এতটুকুই—
“তুমি আছো বলেই আমি আছি!”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!