বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালার খড়িয়াডাঙ্গায় রাস্তায় ইটেরখোয়া: চরম দুর্ভোগে জনগণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের খড়িয়াডাঙ্গা গ্রামের মধ্যে প্রায় ২ কিলোমিটার রাস্তা পিচের বরাদ্দ হয়। তালা উপজেলার এলজিইডি অধিদপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পিচের কাজ শুরু হলে ও দীর্ঘ ১বছর যাবত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। আর যাতায়াতের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ। এদিকে খুলনার সোহেল নামে এক ঠিকাদার উক্ত কাজটি পায়। তিনি যথারীতি কাজ শুরু করেছিলেনন। কিন্তু হঠাৎ অজ্ঞাত কারণে কাজটি বন্ধ রাখে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তা খুড়ে ইটের খোয়া আর বালি ফেলে রেখেছে। কিন্তু রাস্তাটি সমান না করার কারণে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচেছ ঐ এলাকার সাধারণ জনগণের। এটি যেন দেখার কেউ নেই।

খড়িয়াডাঙ্গা গ্রামের অজিত সরকার জানান, রাস্তাটির জন্য চরম ভোগান্তিতে আছি আমরা। সংশ্লিষ্ট ঠিকাদার সেই রাস্তা খুড়ে ইটের খোয়া আর বালি দিয়ে চলে গেছে এক বছর। তার আর কোর খোঁজ নেই।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, উক্ত ঠিকাদারকে কয়েকবার শোকজ করেছি। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!