রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৭৩ বার পড়া হয়েছে

দাতা সংস্থা ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Restoration of Basic Services and Livelihood in Noakhali and Lakshmipur Districts in Bangladesh প্রকল্পের মাধ্যমে সোমবার (২৭ জানুয়ারি ‘২৫) সকালে লক্ষীপুর জেলার কমলনগর ও লক্ষীপুর সদর উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ এবং দিঘালী,বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে ল্যাট্রিন ও টিউবওয়েল মেরামত, লাইভলীহুড সাপোর্ট, শর্তহীন টাকা প্রদান, উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব রাখেন কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাশ এবং লক্ষীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জামসেদ আলম রানা।

এ সময় অতিথিদ্বয় দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার, মোঃ মোস্তাফিজুর রহমান, শফিউর রহমান, প্রজেক্ট অফিসার(ইঞ্জি:), প্রজেক্ট অফিসার আলেয়া পারভীনসহ প্রকল্প স্টাফবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!