শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের কামালনগরে আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ০৯টায় কামালনগর এলাকায় প্রয়াত এ্যাড. সামছুল হক (২)  এর বাড়ির সামনে সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, এ্যাড. শফিকুল ইসলাম খোকন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, অহিদুজ্জামান, নুরুজ্জামান, শাহাজান আলী প্রমুখ।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে কামালনগর মেইন রাস্তা সংলগ্ন প্রয়াত এ্যাড. সামছুল হক (২)  এর বাড়ির সামনে থেকে দক্ষিণ পাড়া জামে মসজিদ পর্যন্ত ৪৫০ মিটার আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ করা হচ্ছে। এ ড্রেণ নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!