মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

পৌরসভার মধ্যে ১৪৪ ধারা: শ্যামনগরে বিএনপির একাংশের পথসভা জাহাজঘাটায় অনুষ্ঠিত 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র দু’গ্রুপের একইস্থানে সভা আয়োজনকে ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় বিএনপির একাংশের নেতা কর্মীরা শুক্রবার (২৪ জানুয়ারি ‘২৫) বিকেলে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা এলাকায় পথসভা করেছে।

পৌর বিএনপি’র নেতা শামসুজ্জোহা টুটুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শেখ রবিউল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আজু মোল্লা, ফরিদ হোসেন, আরেফিন সিদ্দিকী প্রমুখ।

পথসভায় বক্তারা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা করেন।

উল্লেখ্য, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে কেন্ন্দ্র হতে আব্দুল আলীমকে সংসদীয় টিমের প্রধান করা হয়েছিল। গত ১৯ জানুয়ারি জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা দেওয়া হয়। পদবঞ্চিত নেতারা বিক্ষোভ শুরু করলে পরবর্তীতে ২১ জানুয়ারি সদস্য সচিবের স্বাক্ষরে ১৯ তারিখের দুটি কমিটিসহ বিএনপি’র পূর্ববর্তী উপজেলা কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত ২২ জানুয়ারি একই স্থানে দুটি গ্রুপ সভা ডাকায় সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণি খাতুন পৌরসভা এলাকায় অনিদ্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। বৃহষ্পতিবার বিএনপি নেতা মাষ্টার অহেদের নেতৃতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনের উদ্যোগ নিলেও পরে তা বাতিল করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলিম জানান, নতুন করে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা ও পরবর্তীতে কমিটি স্থগিত করার পর দুই গ্রুপের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ার বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে। বৃহষ্পতিবার ইউনিয়ন পর্যায়ে সার্চ কমিটি গঠণের জন্য শ্যামনগরে যাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় নির্দেশ না পেলে তিনি সেখানে যাবেন না। তবে বিএনপি’র একাংশ তাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটা মেনে নেওয়া হবে না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!