বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

কলারোয়ার সীমান্ত থেকে ৫ বাংলাদেশী আটক

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের দায়ে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার (১৩ জানুয়ারি ‘২৫) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন পোতাপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়। 
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃত ৫ বাংলাদেশী নাগরিক হলেন, কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মোঃ আতিকুর রহমান, (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো.সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র  মোঃ মাহাবুব খান (১৮), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো.  জাহঙ্গীর আলমের পুত্র  মোঃ রাকিব হাসান (১৭)। 
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর  সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক আরো জানান, আটকৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। স্ত্রীদের সাথে   দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তন্ময় ঢালী শ্রমিকের কাজ করতো ভারতে, মোঃ মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল, এছাড়া রাকিব হাসান ভারতে অবস্থান করা পিতা মাতার সাথে দেখা করতে ভারতে গিয়েছিল।
বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে তাদেরকে বিজিবি ৪টি অ্যান্ড্রয়েট ফোন, ১টি বাটন এবং ১টি ফল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংকসহ আটক করে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক ৫ বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!